ঢাকা | বঙ্গাব্দ

তিতুমীর কলেজ ছাত্রলীগের ইফতার মাহফিল আয়োজন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 28, 2026 ইং
ছাত্রলীগের ইফতের মাহফিল ছবির ক্যাপশন: ছাত্রলীগের ইফতের মাহফিল

দীর্ঘ ১৮ মাস পর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের উদ্যোগে পবিত্র ইফতার মাহফিলের আয়োজন সম্পন্ন হয়েছে। দীর্ঘ সময় পর সবার একসাথে মিলিত হওয়া ছিল এক আবেগঘন ও আনন্দময় মুহূর্ত। ইফতার মাহফিলটি কলেজ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃত্বের সার্বিক সহযোগিতায়, বিশেষ করে ইব্রাহীম হোসেন সোহাগের নেতৃত্বে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

এই আয়োজনে ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্যের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়েছিল। দীর্ঘ বিরতির পর এমন একটি মিলনমেলা শুধু ইফতার নয়, বরং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উপস্থিত সবার আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও সফল।

ইব্রাহীম হোসেন সোহাগ বলেন আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও এমন ইতিবাচক, সংগঠিত ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে ছাত্রসমাজের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা রইল। 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স