শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন
ঢাকা, ১৮ অক্টোবর — রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে দুপুরে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। সংশ্লিষ্ট এলাকাটিতে মূলত আমদানি করা পণ্য সংরক্ষণ করা হয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক দপ্তরের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, “কার্গো ভিলেজের পাশের একটি অংশে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনী এবং বিমানবন্দরের নিজস্ব টিম যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”
তিনি আরও জানান, ফ্লাইট চলাচলে কোনো প্রভাব পড়েনি এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
স্টাফ রিপোর্টার